সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের সংগঠনটি এখন থেকে আরও পরিধি ও গতিশীল সেবা নিয়ে ‘কেন্দুয়া হাউজিং সোসাইটি’ নামে নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে। এলাকার আবাসন খাতের উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং সুশৃঙ্খল আবাসন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যকে সামনে রেখে আমাদের কার্যক্রম আরও সুসংগঠিত করা হয়েছে।
এমতাবস্থায়, অত্র সংগঠনের সাথে জড়িত সকল সম্মানিত সদস্য, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে নতুন এই নামে ও উদ্দীপনায় আমাদের সকল কার্যক্রমে সক্রিয় সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হলো।
সংগঠনের সার্বিক কল্যাণ ও সফলতার জন্য আপনাদের সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য।